স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার ও নিয়ন্ত্রণ প্রতিরোধের লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাসীর উদ্যোগে এবং নবীগঞ্জ পৌরসভার সার্বিক সহযোগিতায় গতকাল মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় পূর্ব তিমিরপুর স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চারবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মো. আলাউদ্দিন তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো. সেলিম তালুকদার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ এবং দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. লুৎফুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রামের বিশিষ্ট মুরব্বি নাসির আহমদ চৌধুরী, এডভোকেট অলক কুমার রায়, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, পৌর জামাতের সহকারী সেক্রেটারী এহসান হাদী রুম্মান, হাফিজুর রহমান কালন, আজিজুর রহমান, রেজাউল করিম, আব্দুল মালিক, নকুল মিয়া তালুকদার প্রমূখ।
উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সহ সভাপতি কাজী মাসুক মিয়া, সাধারণ সম্পাদক কামাল মিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক শেখ দিলাল মিয়া, বিএনপি নেতা আব্দুল্লাহ তালুকদার, আব্দুল কাদির প্রমুখ।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ, প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহযোগিতা করা এবং একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে নিরলস পরিশ্রম ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন সাবেক কাউন্সিলর ফজল আহমদ চৌধুরী, সিহান তালুকদার এবং রাসেল মিয়াসহ আরো অনেকে।
Leave a Reply