নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ ( হবিগঞ্জ)  থেকে নিজস্ব সংবাদদাতা ::নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন।
উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু,বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ বাছিত,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মসজিদুল করিম মজিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী সাইদুল হক চৌধুরী,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া,গণঅধিকার পরিষদের যুগ্ম সম্পাদক আবুল হোসেন জীবন,নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল আলীম ইয়াছিনী,নবীগঞ্জ উপজেলা জমিয়ত নেতা মুফতি সিদ্দিকুর রহমান,নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবসহ উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।
সভায় উন্মুক্ত আলোচনায়  বিদ্যুৎতের লোডশেডিং,শহরের যানজট নিরসনে পদক্ষেপ,রাতে শহরে কিশোর গ্যাংয়ের উৎপাত দমনে পুলিশের টহল ব্যবস্থা জোরদার,মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা,উপজেলার আলোচিত কালাভরপুর গ্রামের বিরোধ নিরসনে গঠিত কমিটি প্রশাসনিক পদক্ষেপ নিয়ে  পরবর্তীতে বৈঠকে মিলিত হওয়া এবং সম্প্রতি সরকারি খাসখতিয়ানভুক্ত জমি নিয়ে সংঘর্ষে নিহত কলেজ ছাত্র হত্যা মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর আশংকায় উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানানো হয়েছে। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন প্রশাসনিক দপ্তর কর্তৃক বিভিন্ন অনুষ্ঠানে নবীগঞ্জ প্রেসক্লাবকে অবহিত করার নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা