মাঝআকাশে দুই যাত্রীর হাতাহাতি

ডেস্ক নিউজ :: লন্ডন থেকে বাংলাদেশগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝআকাশে দুই যাত্রীর মধ্যে হা’তাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

ভিডিওতে দেখা যায়, ফ্লাইটের ভেতরে দুই যাত্রী প্রথমে উ’ত্তপ্ত বা’কবিত’ণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে হা’তাহা’তি শুরু হয়। মা’রামা’রির সময় একজন যাত্রীর টি-শার্ট ছিঁ’ড়ে যেতে দেখা যায়।

হঠাৎ এমন ঘটনায় বিমানের অন্য যাত্রীদের মধ্যে আ’তঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীরা ভী’ত হয়ে পড়েন বলে ভিডিওর দৃশ্য থেকে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কেবিন ক্রু ও কয়েকজন সহযাত্রী দ্রুত এগিয়ে আসেন। তারা দুই ব্যক্তিকে আলাদা করে মা’রামা’রি থামানোর চেষ্টা করেন।

ঘটনাটি কখন এবং কোন ফ্লাইটে ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এখনও বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা