-
- জাতীয়
- নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : July, 28, 2026, 10:37 pm
- 2 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল তিনটায় ওই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার এম এ বাছিত। সাধারণত সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ,যুগ্ম সম্পাদক জুয়েল মিয়া,কোষাধ্যক্ষ শাহরিয়ার শাওন, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, এটিএম সালাম,সাবেক সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী,
এম গৌছুজ্জামান চৌধুরী, এম মুজিবুর রহমান,এম এ মুহিত,নিজামুল হক চৌধুরী,নাবেদ মিয়া প্রমূখ। আয়োজিত সভায় বিগত বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তের ভিত্তিতে সংশোধিত গঠনতন্ত্র প্রণয়নের জন্য কার্যনির্বাহী কমিটি ও প্রেসক্লাবের সকল সাধারণ সদস্যের নিকট কম্পিউটার টাইপকৃত খসরা কপি সর্বরাহ করে আগামী আগামী ১৫ দিনের মধ্যে সকল সদস্য নিজ নিজ মতামত লিখিত ভাবে সভাপতি /সাধারণ সম্পাদকের নিকট জমা দিতে বলা হয়েছে। এছাড়াও বিগত ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত নবীগঞ্জ প্রেসক্লাবের সকল প্রকার হিসাব স্বচ্ছ ভাবে সংরক্ষণের জন্য প্রেসক্লাব সভাপতি এম এ বাছিতকে আহবায়ক,সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়াকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ,
সাবেক সভাপতি আলহাজ্ব যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ শাহরিয়ার শাওন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী,
এটিএম সালাম,সাবেক সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী,কার্যনির্বাহী সদস্য নাবেদ মিয়া। গঠিত কমিটি আগামী ২১ দিনের মধ্যে যাবতীয় হিসাব পর্যালোচনা ক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহন করিবে। গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন শেষে আগামী আগষ্ট অথবা সেপ্টেম্বরের মধ্যভাগে পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply