নবীগঞ্জে সার ও বীজ বিক্রয় কেন্দ্রে অভিযান, অনিয়মে ‘আলী স্টোর’-কে জরিমানা

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন সার ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের গুদামে বিশেষ অভিযান পরিচালনা করেছেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যায় হাশেম।
বৃহস্পতিবার বিকেলে পরিচালিত এ অভিযানে সাধারণ কৃষকরা নিয়মিত ও ন্যায্য মূল্যে সার ও বীজ পাচ্ছেন কি না, তা সরেজমিনে যাচাই করা হয়।অভিযানকালে ডিলার পয়েন্টগুলোতে ক্যাশ মেমো যথাযথভাবে প্রদান ও সংরক্ষণ করা হচ্ছে কি না, পাশাপাশি স্টক ও বিক্রয় রেজিস্টার সঠিকভাবে হালনাগাদ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। কৃষকরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সার সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে বিক্রয় কেন্দ্রের মালিক ও ডিলারদের কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়।
এ সময় ওসমানী রোডের আলী স্টোর নামের একটি প্রতিষ্ঠানে সঠিকভাবে ক্যাশ মেমো সংরক্ষণ না করা এবং মজুত রেজিস্টারের সঙ্গে গুদামে থাকা সারের পরিমাণে অসংগতি পাওয়া যায়।
এ অনিয়মের দায়ে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২(১) ধারায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যায় হাশেম ও কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃত্রিম সংকট সৃষ্টি রোধ এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় সার ডিলার পয়েন্টগুলোতে এ ধরনের তদারকি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা