ডেস্ক রিপোর্ট :: রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে মোটরসাইকেলে দুই যুবকের মাঝখানে নিস্তেজ অবস্থায় দেখা যাওয়া তরুণীটি মৃত নন—তিনি নিজেই মদ্যপ ছিলেন বলে জানিয়েছেন। শনিবার দুপুরের পর টঙ্গী পশ্চিম থানায় পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমি নিজেই মদ খেয়েছি। কেউ খাওয়ায়নি। ওই লোকগুলো (বাইকের) আমাকে সাহায্য করতে এসেছিল।”োপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শফিকুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে তরুণী জানিয়েছেন—পারিবারিক নানা সমস্যায় মানসিক চাপে ছিলেন। নিজ বাড়িতে গিয়ে মদ পান করেন; অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে তিনি ‘চাচা’ বলে চিনতেন বলে দাবি করেন, ফোন পেয়ে তারাই তাকে উদ্ধার করেন।ভাইরাল ভিডিওতে থাকা দুই আরোহীকে শনাক্ত করেছে পুলিশ; জিজ্ঞাসাবাদের জন্য তাদের খোঁজ চলছে। এদিকে তরুণীর একাধিক বিয়ের তথ্য সম্পূর্ণ মিথ্যা বলে তিনি দাবি করেছেন—তার সাবেক স্বামী শাহরিয়ার তাকে বিপদে ফেলতে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ তার।তরুণীটিকে আপাতত বোনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফ হোসেন জানান, মোটরসাইকেলের মালিকানা, ভিডিওর উৎস ও ঘটনাস্থলের তথ্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তার বক্তব্যের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের বেশ অসঙ্গতি থাকায় প্রকৃত ঘটনা উদঘাটনে দুই আরোহীর বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে পুলিশ। এ ঘটনায় কোনো অপরাধ হয়েছে কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হবে।
Leave a Reply