হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের অ’ভিযানে নবীগঞ্জে গ্রে’ফতার ১

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে নবীগঞ্জের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নবীগঞ্জ উপজেলার আনমনু-শিবপাশা গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি ওই গ্রামের মো. আব্দুল আউয়ালের ছেলে আজিজুর রহমান অয়ন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, আজিজুর রহমান অয়ন একটি সাইবার মামলার পলাতক আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারের পর সোমবার তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
অভিযানের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এবং পলাতক আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা