নবীগঞ্জে তরুণী ধ*র্ষণ-হ*ত্যা মামলায় দুই আসামির মৃ*ত্যুদ*ণ্ড

ডেস্ক রিপোর্ট :: প্রেমের সম্পর্কের সূত্রে দেখা করতে গিয়ে ধ’র্ষণের শিকার হওয়া এক তরুণীকে পরে গ’লাকে’টে হত্যার দায়ে দুইজনকে মৃ’ত্যুদ’ণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনিরা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন।মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর প্রেমের সম্পর্কের জের ধরে খলিলের সঙ্গে দেখা করতে যান তরুণীটি।

অসুস্থতার কারণে শারীরিক সম্পর্কে রাজি না থাকা সত্ত্বেও খলিল তাকে ধ’র্ষণ করে। পরে তার সঙ্গী গোলাম হোসেনও একই কায়দায় তরুণীকে ধ’র্ষণ করে। ঘটনার একপর্যায়ে তারা ওই তরুণীকে হ’ত্যা করে ম’রদেহ ধান ক্ষেতে ফেলে রেখে যায়।পরদিন ম’রদে’হ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৮ ডিসেম্বর অজ্ঞাতনামা আসামিদের বি’রুদ্ধে মামলা করেন তরুণীর বাবা। মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে তদন্ত এগিয়ে যায় এবং খলিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পরে তার ১৬৪ ধারার জবানবন্দির ভিত্তিতে গ্রেপ্তার হন গোলাম হোসেন।রায় ঘোষণার পর দুই আসামিকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আদালতের পেশকার মো. ফজলু মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা