সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০

ডেস্ক রিপোর্ট::সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও অন্তত দশজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় এখনই জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ওই বাসটি যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে চালক গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি মহাসড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনাগ্রস্ত বাসটি সড়ক থেকে সরানোর কাজও অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা