মাধবপুরে মাঠে কৃষিকাজের সময় ব’জ্রপা’তে প্রা’ণ গেল যুবকের

হবিগঞ্জ প্রতিনিধি::

হবিগঞ্জের মাধবপুরে কৃষিকাজ করতে গিয়ে ব’জ্রপা’তে লিটন সরকার (২৮) নামে এক যুবকের মৃ’ত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিটন সরকার নোয়াহাটি সুরমা গ্রামের ঠাকুরধন সরকারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষিকাজের জন্য বাড়ি থেকে বের হয়ে নোয়াহাটি পশ্চিম মাঠে যান লিটন। সেখানে কাজ করার সময় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় হঠাৎ ব’জ্রপা’ত ঘটে। এতে তিনি মাঠে পড়ে যান।

পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উ’দ্ধারের চেষ্টা করেন। তবে ততক্ষণে তার মৃ’ত্যু হয়।

স্বজনরা জানান, লিটন ছিলেন পরিবারের একমাত্র ছেলে। তার আকস্মিক মৃ’ত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ নেমে এসেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা