ডেস্ক নিউজ ::চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।বুধবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলা নিক্ষেপের মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সৈনিক নিহত হন এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন।আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হচ্ছে।
ঘটনার কারণ জানতে প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
Leave a Reply