রোববার (১৮ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ প্রতাপপুর, ডিবিরহাওর, বিছনাকান্দি, সংগ্রাম ও পান্থুমাই বিজিবি ক্যাম্পের সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়। জব্দ পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় টমেটো, কম্বল, মাল্টা, আপেল, কমলা, জিরা, কসমেটিকস, চকলেট ও আলুসহ বিভিন্ন ধরনের পণ্য।
বিজিবির হিসাবে জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা পণ্যগুলোর বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply