নবীগঞ্জে অ’বৈধ পার্কিং ও ফুটপাত দ’খলের বি’রুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, জ’রিমানা

ডেস্ক রিপোর্ট :: নবীগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরকে যানজটমুক্ত করা এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের বি’রুদ্ধে বিশেষ অ’ভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে এই অভিযান চালানো হয়। অ’ভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়।

অ’ভিযানকালে সড়কে অ’বৈধভাবে যানবাহন পার্কিং এবং ফুটপাত দ’খল করে ব্যবসা পরিচালনার দায়ে ১১টি মা’মলা করা হয়। এসব মা:মলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মোট ২০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, শহরের যানজট নিরসন এবং পথচারীদের জন্য ফুটপাত নিরাপদ ও ব্যবহার উপযোগী রাখতে এই অ’ভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভবিষ্যতেও এ ধরনের অ’ভিযান অব্যাহত থাকবে।

অ’ভিযানকালে নবীগঞ্জ থানার একদল পুলিশ সদস্য ও পৌরসভার কর্মচারীরা ভ্রাম্যমাণ আ’দালতকে সার্বিক সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা