নবীগঞ্জে ঝমকালোভাবে আইডিয়াল উইমেন্স কলেজের গৌরবের ১০ম বর্ষপূর্তি পালন

উত্তম কুমার পাল হিমেল, ষ্টাফ রিপোর্টারঃনবীগঞ্জ ঝমকালোভাবে আইডিয়াল উইমেন্স কলেজের গৌরবময় ১০ বছর পূর্তি উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে কলেজ মিলানায়তনে

কলেজ অধ্যক্ষ নজির আহমেদ এর সভাপতিত্বে এবং প্রভাযক মো:সুমন মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন । অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু,নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এনায়েত খান কলেজের অধ্যক্ষ তোফাজ্জল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান,
নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়,
জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপক খালেদ গণি,প্ধান শিক্ষক শামীম আহমদ চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী, পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ, প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী,প্রধান শিক্ষক সজল চন্দ্র দাশ,বক্তারপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক কবির আহমদ,উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক রঞ্জু দেব,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইডিয়াল উইমেন্স কলেজের সভাপতি নিরুপম দেব,আইডিয়াল স্কুলের সভাপতি সলিল বরন দাশ, আইডিয়াল উইমেন্স কলেজের প্রতিষ্টাতা সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী ইমরান, সুশান্ত বৈদ্য, কলেজ প্রতিষ্ঠাতা সদস্য জনাব মিন্টু চন্দ্র রায় প্রমূখ।

এ সময় কলেজের প্রভাষকবৃন্দ ও হাইস্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে সম্মাননা স্মারক ও কৃতি শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, নবীগঞ্জে নারী শিকার উন্নয়নে আইডিয়াল উইমেন্স কলেজ শুরু থেকে যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই ধারাবাহিকতা বজায় রাখলে কলেজটি ভবিষ্যতে আরো অবিস্মরণীয় ফলাফল অর্জনে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা