নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী সড়ক দু’র্ঘটনায় আহ’ত হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলো—আনিসা আক্তার ও আনজুমা আক্তার। তাদের ইনাতগঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইনাতগঞ্জ-সৈদপুর সড়ক দিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাদের ধা’ক্কা দেয় বলে জানা গেছে। এতে দুই শিক্ষার্থী আহ’ত হয়।
স্থানীয়দের অভিযোগ, সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দু’র্ঘটনার ঝুঁ’কি তৈরি হচ্ছে।
শিশু শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে চালকদের গতি নিয়ন্ত্রণ, সতর্কভাবে গাড়ি চালানো এবং সড়ক নিরাপত্তা আইন মেনে চলা জরুরি। একটি মুহূর্তের অসতর্কতা একটি পরিবারের জন্য বড় বিপদের কারণ হতে পারে।
Leave a Reply