ডেস্ক রিপোর্ট ::মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ইশরাক হোসেন জানান, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর আগে রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। বৈঠক শেষে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।
সম্প্রতি অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়াকে কেন্দ্র করে ইশরাক হোসেনকে নিয়ে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয়। ওই ঘটনার পরই তার পদত্যাগের বিষয়টি সামনে আসে।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে তিনি বর্তমান পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তিনি দাবি করেন, দলের পক্ষ থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়নি; বরং বিশেষ পরিস্থিতির কারণে তাকে পদত্যাগ করতে হচ্ছে।
তিনি আরও বলেন, পদত্যাগের পরও মাদকের বিরুদ্ধে তার কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি আরও সক্রিয়ভাবে মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply