আইফোনের লো’ভে বন্ধুকে হ’ত্যার অ’ভিযোগ, ছয় দিন পর কচুরিপানার নিচে মিলল ম’রদে’হ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোনের জন্য তারেক মিয়া (যুবক) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কু’পিয়ে হ’ত্যার অভিযোগ উঠেছে তাঁর বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় সাহেল মিয়া নামে ওই বন্ধুকে গ্রে’ফতার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের ছয় দিন পর একটি জলাশয় থেকে তারেকের ম’রদে’হ উ’দ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে লাখাই উপজেলার ফুলবাড়ি গ্রামের একটি জলাশয় থেকে কচুরিপানার নিচে থাকা ম’রদে’হটি উদ্ধার করা হয়।

নিহত তারেক মিয়া নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের মারফত উল্লাহর ছেলে। গ্রেফতার সাহেল মিয়া একই গ্রামের নূরুজ্জামান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ২১ অক্টোবর তারেক ও সাহেল ভবন নির্মাণের কাজে যোগ দিতে নবীগঞ্জ থেকে লাখাই উপজেলার ফুলবাড়ি গ্রামে যান। এরপর থেকে তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে শনিবার তারেকের পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নি’খোঁজের ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় তারেক ও সাহেলের যোগাযোগ এবং অবস্থান যাচাই শুরু করে পুলিশ। পুলিশ জানায়, সাহেল বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের কাছে কুমিল্লায় কাজ করার কথা বললেও প্রযুক্তিগতভাবে তাঁর অবস্থান নবীগঞ্জের পানিউমদা এলাকায় শনাক্ত হয়। এতে পুলিশের সন্দেহ বাড়ে এবং তাঁকে নজরদারিতে রাখা হয়।

মঙ্গলবার বিকেলে চৌশতপুর গ্রামের নিজ বাড়িতে ফিরলে নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশ সাহেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাহেল তারেককে হত্যার কথা স্বীকার করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে সাহেল জানান, ফুলবাড়ি গ্রামের সুরের রহমানের নির্মাণাধীন ভবনে দুজন একসঙ্গে কাজ করতেন। ২২ অক্টোবর রাতে তাঁরা ওই ভবনের নিচে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তারেকের ব্যবহৃত আইফোন ১১ নেওয়ার উদ্দেশ্যে তাঁকে দা দিয়ে কুপিয়ে হ’ত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পরে ম’রদেহটি ওই গ্রামের একটি জলাশয়ে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয় বলে পুলিশের দাবি।

পুলিশ আরও জানায়, হ’ত্যার পরদিন লাখাই সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে এক ব্যক্তির কাছে আইফোন ১১টি ৯ হাজার টাকায় বিক্রি করেন সাহেল। এরপর তিনি আত্মগোপনে চলে যান বলে পুলিশ জানিয়েছে।

পরে সাহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে ফুলবাড়ি গ্রামের ওই জলাশয়ে অভিযান চালিয়ে ক’চুরিপানার নিচ থেকে তারেকের ম’রদেহ উদ্ধার করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ম’রদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা