নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন সবজি ব্যবসায়ী নি’হত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আ’হত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
নিহতরা হলেন-নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের ময়না মিয়ার ছেলে কাশেম মিয়া (৪৫), ইনাতগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী ছালেনুর মিয়ার দোকানের কর্মচারী ময়না মিয়া (৩০) এবং দীঘলবাক ইউনিয়নের বোয়ালজোর কারকানা গ্রামের সুফি মিয়ার পুত্র মাওলানা মসহুদ আহমেদ (৩৪)।
সোমবার (১০ আগস্ট) ভোরে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই জসিম উদ্দিন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনসহ মোট তিনজন নিহত হয়েছেন।
বিস্তারিত আসছে…..
Leave a Reply