সৌদি আরবে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫

ডেস্ক রিপোর্ট ::

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন বাংলাদেশি।

শনিবার (৭ নভেম্বর) ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসের পেছনে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহত সাতজন একই পরিবারের নন; তারা বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এদিকে, জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। হতাহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সূত্র :ইত্তেফাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা