নবীগঞ্জে প্রেসক্লাবের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার,নবীগঞ্জ থেকে : নবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবীগঞ্জ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার এম এ বাছিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন। সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,সিনিয়র সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি, প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমদ,যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল আহমদ,সাবেক সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী,কার্যনির্বাহী কমিটির সদস্য এম এ মুহিত,এম মুজিবুর রহমান,শামীম আহমদ চৌধুরী,সলিল বরন দাশ,মুহিবুর রহমান,সাবেক কোষাধ্যক্ষ শওকত আলী,সাগর আহমদ,অঞ্জন রায়,ইকবাল হোসেন তালুকদার,আলাল আহমদ, মোঃ হাসান,স্বপন রবি দাশ প্রমুখ। প্রধান অতিথির দেয়া বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন,দেশের শাসন ব্যবস্থা ও গনতন্ত্র সুরক্ষায় গণমাধ্যমের অপরিসীম ভূমিকা রয়েছে। তিনি বস্তু নিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি বিকৃত তথ্য ও গুজব ছড়ানো নিয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান। এছাড়াও তথ্য সংগ্রহে সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিক ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা