হবিগঞ্জ ১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পূর্ণ

নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ  শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্ধারিত সময় শেষে ব্যালট বাক্স সংগ্রহ করে গণনার কার্যক্রম শুরু করা হয়।
সকালের দিকে অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। বিশেষ করে বেলা ১১টা পর্যন্ত অনেক কেন্দ্রেই তেমন ভিড় দেখা যায়নি। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বৃদ্ধি পায়। দুপুরের পর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় নারী-পুরুষ ভোটাররা ধীরে ধীরে কেন্দ্রে আসছেন। তবুও সার্বিকভাবে প্রত্যাশিত মাত্রায় ভোটার উপস্থিতি হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সামান্য ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ভোটগ্রহণে কোনো বিঘ্ন ঘটেনি।
এ আসনে নবীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন এবং বাহুবল উপজেলার ৭টি ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৬৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ০৪৯ জন, নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ৬৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৭টি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া, স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া, ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, কাজী তোয়ায়েল আহমেদ এবং মোহাম্মদ বদরুর রেজা।
দিনশেষে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হলেও সবচেয়ে বড় প্রশ্ন একটাই- এই আসনে কে হচ্ছেন ইতিহাসের নতুন মুখ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা