নবীগঞ্জে জিআর মামলার ৬ পলাতক আসামী গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার ৬ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার পুরান গাঁও গ্রামের আব্দুল মিয়ার পুত্র জিয়াউর রহমান (৩০), জাবিদ উল্লার পুত্র আব্দুর রহিম (৪৫), আব্দুল মতলিবের পুত্র আব্দুর রহমান (৪০), মৃত মছবর উল্লার পুত্র আব্দুল মতলিব (৬৮), একই গ্রামের আব্দুল মতলিবের পুত্র মহিবুর রহমান (২৫) এবং আব্দুল মন্নাফের পুত্র আব্দুল আহাদ (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জিআর মামলায় পলাতক ছিলেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়ার নির্দেশে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, আইনের আওতায় সকল অপরাধীকে নিয়ে আসতে নবীগঞ্জ থানা পুলিশ সবসময় তৎপর রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা