ডেস্ক রিপোর্ট:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘ’র্ষে কাউসার মিয়া (৩২) নামে এক যুবক নিহ’ত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহ’ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এ দুর্ঘ’টনা ঘটে। নিহ’ত কাউসার মিয়া নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর এলাকার মৃত মুতি মিয়ার ছেলে। তিনি দু’র্ঘটনাকবলিত পিকআপটির চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের মুখোমুখি সংঘ’র্ষ হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাও দু’র্ঘটনার কবলে পড়ে। সংঘ’র্ষের ফলে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মু’চড়ে যায় এবং চালক কাউসার মিয়া ঘটনাস্থলেই প্রা’ণ হারান।
দুর্ঘটনার পর শাহ সিমেন্ট কোম্পানির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের নিচু স্থানে পড়ে যায়। এতে আরও দুইজন আহ’ত হন। আহ’তদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দু’র্ঘটনায় জড়িত ট্রাক ও পিকআপ জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে দু’র্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply