-
- Uncategorized
- নবীগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- আপডেট টাইম : April, 18, 2026, 5:57 pm
- 1 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে সুনাম উদ্দিন (৫২) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রামপুর গ্রামের সুন্দর আলীর পুত্র।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর প্রায় ২টায় স্থানীয় মমিনার হাউরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই দুলাল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply