নবীগঞ্জে ‘একডিমের’ ও ‘ব্যঙ্গির মা’ খ্যাত মসজিদে দুঃসাহসিক চু’রি।। তালা ভে’ঙে মসজিদে প্রবেশ, ৬০ হাজার টা’কা নিয়ে উ’ধাও

নবীগঞ্জ প্রতিনিধি::নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামে ‘ব্যঙ্গির মা প্রতিষ্ঠিত একডিমের মসজিদ’ নামে স্থানীয়ভাবে পরিচিত প্রজাতপুর-লালাপুর জামে মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার মাগরিব থেকে এশার নামাজের মধ্যবর্তী সময়ে দুর্বৃত্তরা মসজিদের বিভিন্ন কক্ষের তালা ভেঙে নগদ প্রায় ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরের দল প্রথমে মসজিদের প্রবেশপথের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর মসজিদের ভেতরে থাকা টাকা রাখার কাঠের বাক্স নিয়ে মিনারের নিচতলায় যায়। সেখানে মুয়াজ্জিনের কক্ষের তালা ভেঙে প্রবেশ করে একটি স্টিলের আলমারি ভাঙচুর করে। পরে দ্বিতীয় তলার একটি কক্ষের তালাও ভেঙে সেখানে তল্লাশি চালায়।
একপর্যায়ে কাঠের বাক্সে থাকা মসজিদের প্রায় ৬০ হাজার টাকা নিয়ে চোরের দল পালিয়ে যায়। চুরির সময় মসজিদের বিভিন্ন স্থানে ভাঙচুর ও তছনছের চিহ্ন পাওয়া গেছে।
খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

মসজিদ কমিটির ক্যাশিয়ার আলকাব হোসেন চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময়ে মসজিদে কেউ না থাকার সুযোগে চোরেরা গেটসহ বিভিন্ন কক্ষের তালা ভেঙে প্রায় ৬০ হাজার টাকা নিয়ে গেছে। আল্লাহর ঘর হিসেবে পরিচিত মসজিদে এমন চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”

স্থানীয়রা জানান, ‘ব্যঙ্গির মা প্রতিষ্ঠিত একডিমের মসজিদ’ হিসেবে পরিচিত এই মসজিদটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনের সঙ্গে জড়িয়ে আছে। সন্ধ্যার সময় মসজিদের দরজা-তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চুরির ঘটনায় এলাকাবাসী হতবাক ও ক্ষুব্ধ।

মসজিদে চুরি শুধু অর্থ-সম্পদের ক্ষতি নয়, এটি মানুষের ধর্মীয় অনুভূতিতেও আঘাত করে। তবে এই ঘটনার মধ্যেও রয়েছে একটি বড় শিক্ষণীয় বিষয়—অন্যের হক নষ্ট করে অর্জিত অর্থ কখনো কল্যাণ বয়ে আনে না।
মানুষ যতই অর্থ-সম্পদের পেছনে ছুটুক, শেষ পর্যন্ত সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা এমন দুঃসাহস দেখিয়ে আল্লাহর ঘরে চুরি করে, তাদেরও মনে রাখা উচিত—দুনিয়ার কোনো সম্পদই মানুষের সঙ্গে কবরে যায় না; সঙ্গে যায় শুধু কর্মের হিসাব।

এলাকাবাসী মসজিদে চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা