শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় নানাবাড়ি থেকে নি’খোঁজ হয় শিশুটি। পরিবারের সদস্যরা জানান, নি’খোঁজের পর স্বজন ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন স্থান ও পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন।
প্রায় এক ঘণ্টা পর বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে রেদওয়ানকে উ’দ্ধার করা হয়। পরে দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুস সামাদ তাকে মৃ’ত ঘোষণা করেন।
নিহত রেদওয়ানের বাবা কামরুজ্জামান ও মা ফুলই বেগম। সম্প্রতি শিশুটি মায়ের সঙ্গে সুনামগঞ্জের রওয়াইল এলাকার নিজ বাড়ি থেকে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুরে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
শিশুটির মৃত্যুর বিষয়টি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুস সামাদ নিশ্চিত করেছেন।
Leave a Reply