-
- জাতীয়
- সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
- আপডেট টাইম : August, 15, 2025, 6:37 pm
- 112 বার
ষ্টাফ রিপোর্টার::ঢাকা শাহবাগ থানায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রধান আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। গত ১৩ আগস্ট দায়ের হওয়া এ মামলায় সাবেক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস, সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও হবিগঞ্জের বাহুবল উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক শেখ মোহাম্মদ মাজু মিয়াসহ মোট ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকেও আসামি করা হয়েছে।
মামলার বাদী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান। শাহবাগ থানায় মামলা নং–২১, তারিখ ১৩/০৮/২০২৫।
এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২৩ সালের ১৫ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিবাদীরা জালিয়াতির মাধ্যমে ভোটের পরিবেশ নষ্ট করেন। পরদিন ১৪ মার্চ সন্ধ্যায় নীল প্যানেল সমর্থিত প্রার্থী ও তাদের সমর্থক আইনজীবীরা জানতে পারেন, মামলার ৩ নং আসামি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও ৪ নং আসামি অ্যাডভোকেট এম কে রহমান বাবুর নেতৃত্বে আওয়ামীপন্থী আইনজীবীরা গোপনে ব্যালট পেপারে সিল মারছেন এবং জাল ভোটের আয়োজন করছেন।
এসময় নীল দলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজলসহ নীল দলের অন্যান্য প্রার্থীদের সমিতি কক্ষ থেকে বের করে দেওয়া হয়।
বাদীর অভিযোগ, পরদিন ১৫ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে নীল দলের আইনজীবীদের ওপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলা চালানো হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply