ইনাতগঞ্জ ফারিয়ার উদ্যোগে এসকেএফ ও এভারেস্ট প্রতিনিধিকে বিদায় সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট ::ইনাতগঞ্জ ফারিয়া’র উদ্যোগে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লি: এর প্রতিনিধি ও ইনাতগঞ্জ ফারিয়ার সদস্য আসাদুর রহমান আসাদ এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর প্রতিনিধি জয়ন্ত দাশ–কে বদলি জনিত কারণে এক আনন্দঘন বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার রাত ৯টায় ইনাতগঞ্জ বাজারের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য উপস্থিত থেকে দুই প্রতিনিধির প্রতি সমর্থন ও ভালোবাসা জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন,“আসাদুর রহমান আসাদ ও জয়ন্ত দাশ আমাদের সংগঠনের গর্ব। তারা শুধু কর্মক্ষেত্রে নয়, ব্যক্তিগত জীবনেও দায়িত্বশীল ও সহযোগিতাপরায়ণ। তাদের নিষ্ঠা ও আন্তরিকতা ইনাতগঞ্জ এলাকায় চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

“বদলি জনিত কারণে তারা চলে গেলেও ইনাতগঞ্জ ফারিয়া পরিবারে তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যৎ কর্মজীবনে তারা আরও বড় সফলতা অর্জন করবেন বলে আমরা বিশ্বাস করি।”

“তাদের কর্মস্পৃহা ও ভদ্র আচরণ আমাদের জন্য অনুকরণীয়। আমরা আন্তরিক শুভকামনা জানাই—যেখানেই যান, আল্লাহ তাদের উত্তম রিজিক, সুস্বাস্থ্য ও সম্মান দান করুন।”

পরবর্তীতে দুই প্রতিনিধির হাতে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করা হয়। অনুষ্ঠানের শেষাংশে কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের নেতৃবৃন্দ বলেন—
“ইনাতগঞ্জ ফারিয়া তাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা