নবীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার।। অবৈধ সীমানা প্রাচীর ভেঙে উচ্ছেদ অভিযান

নবীগঞ্জ ( হবিগঞ্জ)  থেকে নিজস্ব সংবাদদাতা :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কারখানা মৌজায় সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল শনিবার (০১ জানুয়ারি ) দুপুরে কারখানা মৌজা (জেএল নং–৪৩) এর ১নং খাস খতিয়ানের ৩০২নং দাগে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় জেলা উচ্ছেদ মামলা নং ০৩/২৪-২৫ এর আদেশ মোতাবেক এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন,নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) প্রত্যয় হাশেম।
অভিযানকালে ১নং সরকারি খাস খতিয়ানের জমিতে অবৈধভাবে নির্মিত সীমানা প্রাচীর উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও পথচারীদের সম্মুখে ভেঙে ফেলা হয়। এ সময় প্রায় ১২ শতক সরকারি খাস জমি উদ্ধার করে বাংলাদেশ সরকার পক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসক এর প্রতিনিধি ইনাতগঞ্জ ভূমি উপ-সহকারী কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়া হয়।
উচ্ছেদ কার্যক্রম চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই কাদেরের নেতৃত্বে একটি পুলিশ টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) প্রত্যয় হাশেম সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা