নবীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বুললবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি দল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের রুস্তমপুর টোলপ্লাজার সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় ২০ কেজি গাঁজাসহ মাধবপুর থানার উত্তর সুরমা তেলিয়াপাড়া গ্রামের মো. সমছু ওরফে দুধু মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (৩৫)-কে আটক করা হয়।
আটকের পর উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে এ সংবাদ লেখা পর্যন্ত জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা