জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি ::সিলেটের কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত ইসমাইল হোসেন মুক্তাপুর গ্রামের আবুল হারিছের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৪ জানুয়ারি) দুপুরে ইসমাইল হোসেন তার বসতঘরের পেছনে মাটি ভরাটের কাজ করছিলেন। এ সময় একই বাড়ির জয়নাল আহমদের পুত্র লোকমানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ চরমে পৌঁছালে লোকমান ও তার সহযোগীরা ইসমাইল হোসেনের ওপর ছুরিকাঘাত করে। এতে ইসমাইল হোসেন ও তার মা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ইসমাইল হোসেনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা