নবীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বেকারি মালিককে প্রশাসনের অনুদান

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বেকারি মালিক নূর আলমকে নবীগঞ্জ- বাহুবল আসনের সংসদ সদস্য ড রেজা কিবরিয়ার নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩২ হাজার ৫০০ টাকা আর্থিক অনুদান  প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু ক্ষতিগ্রস্ত নূর আলমের হাতে এই অনুদানের চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন,নবীগঞ্জ দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার নাদির সুমন, দেবপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট জালাল আহমেদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। প্রাথমিকভাবে এই সহায়তা দেওয়া হয়েছে, ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।”
ক্ষতিগ্রস্ত বেকারি মালিক নূর আলম জানান, “হঠাৎ আগুনে আমার বেকারির সবকিছু পুড়ে গেছে। প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রশাসনের এই সহায়তা আমাকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস দিচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গোপলার বাজারের মামা-ভাগিনা বি-বাড়িয়া বেকারি’তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেকারির ভেতরের মালামাল ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে বাহুবল ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় জনতা ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বেকারির অধিকাংশ মালামাল পুড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা