ইমির জামিন: হাইকোর্টের আদেশে মুক্তির পথে সাবেক হল ভিপি

ডেস্ক রিপোর্ট ::ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ইমির পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।
এর আগে, চলতি বছরের ৭ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানোর ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ওইদিন রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ভাষণ প্রচারের কর্মসূচি ঘোষণা করেন ইমিসহ কয়েকজন। রিকশায় মাইক বসিয়ে ভাষণ বাজানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এতে বাধা দেয়। তাদের মধ্যে ছিলেন ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসির।
পরিস্থিতির এক পর্যায়ে ইমি ও তার সঙ্গে থাকা আরেকজনকে রিকশাসহ থানার ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ তাদের আটক করে। পরদিন সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা