নবীগঞ্জের কৈখাইড় গ্রামে চলাচলের সড়ক নিয়ে উত্তেজনা,ওসির হস্তক্ষেপে অবসান

ষ্টাফ রিপোর্টার,নবীগঞ্জ থেকে :: নবীগঞ্জে ইনাতগঞ্জ ইউনিয়নের কৈখাইড় গ্রামে বড় বাড়ির নিকটবর্তী ব্রিজ হতে আব্দুল মহিন মিয়ার বাড়ীর (কলঘর)পর্যন্ত সড়ক নিয়ে চলমান উত্তেজনার অবসান হয়েছে।নবীগঞ্জ থানার ওসি মোঃ আবুল হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘদিনের বিরোধ নিসরণ হয়। এনিয়ে এলাকায় স্বস্থির খবর পাওয়াগেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ,উল্লেখিত গ্রামের দুই প্রবাসী সোনাহর আলীর পুত্র সাবেক ইউপি সদস্য আকবর আলী,আব্দুর রউপ মিয়ার পুত্র প্রবাসী আমজাদ আলী,ইসলাম উদ্দিনের পুত্র লিয়াকত আলী গংদের সাথে একই গ্রামের প্রবাসী নজির মিয়ার পুত্র আনোয়ার মিয়ার বিরোধ চলে আসছিল।দীর্ঘদিনের ওই বিরোধ নিয়ে সম্প্রতি উত্তেজনা দেখা দেয়।এরই প্রেক্ষিতে নবীগঞ্জ থানার ওসি মোঃ আবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিরোধ নিরসন ও স্থায়ী মিমাংসার জন্য পুলিশের তরফে উভয় পক্ষকে থানায় তলব করা হয়।

 

গত ২০ জুলাই নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জের অফিস কক্ষে বিদ্যমান দুই গ্রুপ নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,নবীগঞ্জ থানার ওসি মোঃ আবুল হোসেন,উপজেলা বিএনপির সাবে আহবায়ক সরফরাজ চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ বাছিত,ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শালিস বিচার মোঃ বজলুর রশীদ,নবীগঞ্জ পৌরসভার সাবেক কউন্সিলর যুবরাজ গোপ,কৈখাইড় গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ আব্দুল করিম,খসরু আহমদ,বাচ্ছু মিয়া,মোহন মিয়া,নুর হোসেন,লিয়াকত আলী,হাসান আলী প্রমূখ।

 

এসময় পারিবারিক ভাবে মালিকানাধীন রেজিষ্টার দলিলভুক্ত চলাচলের সাড়ে চার হাত সড়ক দিয়ে পাকা করণ ও যানবাহন চলাচলে অপ্রতুল হওয়ায় স্থায়ী ভাবে গাড়ি চলাচলের উপযোগী একটি সড়ক নির্মাণের সিদ্ধান্ত হয়।এরই প্রেক্ষিতে বর্ষা মৌসুম শেষে আগামী ডিসেম্বর-জানুয়ারী মাসের মধ্যে কৈখাইড় বড় বাড়ি ব্রিজ হতে মসজিদের পাশ দিয়ে বহমান খালের পাড় দিয়ে জরুরী ভিত্তিতে একটি সড়ক নির্মাণ নিয়ে এক্যমত হয়।

 

এসময় ওসি বিদ্যমান দুই গ্রুপের পাশাপাশি উপস্থিত সকলকে মিষ্টি দিয়ে আপ্যায়িত করেন। নবাগত ওসির বিরল উদ্যোগ ও শান্তি শৃংখলা রক্ষায় দ্রুত পদক্ষেপ নিয়ে গ্রামের লোকজন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা