নবীগঞ্জে জুয়ার আসর বসিয়ে গণউপদ্রব, মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা::নবীগঞ্জ উপজেলার সাতাইহাল ইউনিয়নের ফুলতলী বাজারে প্রকাশ্যে জুয়ার খেলার আয়োজন করে গণউপদ্রব সৃষ্টি ও সরকারি কাজে অসহযোগিতার অভিযোগে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।

 গত বৃহস্পতিবার সন্ধায় অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন।
 পরিচালিত এ অভিযানে সাতাইহাল গ্রামের  আশিক উল্লার পুত্র রোয়াব উল্লাকে দণ্ডবিধির ১৮৬ ও ২৯১ ধারায় এ সাজা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, স্থানীয় ফুলতলী বাজারে প্রকাশ্যে জুয়ার আয়োজনের মাধ্যমে জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত আসামির বিরুদ্ধে অর্থদণ্ডাদেশ দেন।
আদালতের রায়ে ধার্যকৃত ৩০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা