ভূ’মিকম্প কেঁ’পে উঠল বাংলাদেশসহ পাঁচ দেশ

ডেস্ক রিপোর্ট ::
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূ’মিকম্প অনুভূত হয়েছে। রোববার রাত ১১টা ৩৬ মিনিটে এ ভূ’মিকম্পের কম্পন টের পান মানুষ।
অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভুটানের পুনাখা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ভূ’মিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে।
ভূ’মিকম্পের কেন্দ্রস্থল ভুটানে হলেও এর প্রভাব বাংলাদেশ, ভারত, নেপাল, চীন ও ভুটানের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষ’য়ক্ষ’তির খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা