ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সং’ঘর্ষে দুইজনের প্রা’ণহানি ঘটেছে। নিহ’তদের মধ্যে একটি বাসের চালক ঘটনাস্থলেই মা’রা যান, অপর চালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃ’ত্যুবরণ করেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহ’ত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) ভোর প্রায় ৫টার দিকে বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ দু’র্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘ’র্ষ হয়। সংঘ’র্ষের তীব্রতায় ইউনিক পরিবহণের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খা’দে পড়ে যায়। অন্যদিকে লাকি পরিবহণের বাসটি মা’রাত্মকভাবে ক্ষ’তিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অ’ভিযান শুরু করেন। আহ’তদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহ:তদের মধ্যে কয়েকজনের অবস্থা আ’শঙ্কাজ’নক বলে জানা গেছে।
এ দু’র্ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বাহুবল ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জানান, সংঘ’র্ষে ইউনিক পরিবহণের বাসচালক ঘটনাস্থলেই নিহ’ত হন। অপরদিকে লাকি পরিবহণের চালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান। দুর্ঘ’টনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে তিনি জানান।
Leave a Reply