খুলনায় কিশোরী হ’ত্যায় রহশ্য উদঘাটন।। মাা গ্রে’ফতার,বাবাকে খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার: খুলনা মহানগরীতে এক কিশোরীর ম’রদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, পারিবারিক বিরোধের জেরে আরফানা হোসেন নির্জনা (কিশোরী) নিহ’ত হয়েছেন। এ ঘটনায় তার মাকে গ্রে’প্তার করা হয়েছে এবং বাবাকে আ’টকের চেষ্টা চলছে।

শনিবার (১১ জুলাই) খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত ৮ জুলাই রাতে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকার একটি সড়কের পাশে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে এক কি’শোরীর ম’রদে’হ উদ্ধার করা হয়। পরিচয় নিশ্চিত না হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। এ সময় পিবিআই, সিআইডিসহ সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতায় বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়।

তদন্তের একপর্যায়ে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। পরে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ে। এক পর্যায়ে নিহতের মা আরিফা ইয়াসমিন সিমা হ:ত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মেয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। ঘটনার দিন পারিবারিক বিরোধের সময় বাবার আঘাতে কিশোরী গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পরে ঘটনাটি গোপন করার উদ্দেশ্যে মরদেহ একটি বস্তায় ভরে অন্য স্থানে ফেলে রাখা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের মাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। যেহেতু ভুক্তভোগীর বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা