হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জে ধানের জমি (খলা) দখল নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে সন্ধ্যায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে রমজানপুর গ্রামের প্রদীপ সরকারের সাথে একই গ্রামের প্রবীন্দ্র সরকারের মধ্যে ধানের জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।

এর জের ধরে সোমবার (১৬ এপ্রিল) বিকেলে বিরোধপূর্ণ জমি প্রদীপ সরকারের লোকজন দখল করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ অন্তত ৫০ জন আহত হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমানের উপস্থিতিতে জেলা বিএনপি কর্মী সমাবেশ ৩টি গ্রুপে আলাদা আলাদা কর্মসূচি পালন করেছে। এনিয়ে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়ন করা হয়। আজ দুপুরে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিকে গউছের নেতৃত্বে বিএনপি’র একাংশ শায়েস্তানগরস্থ অস্থাযী কার্যালয়ে কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমানকে নিয়ে কর্মীসমাবেশ করে।

অপর দিকে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলনাতনে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আহমেদুর রহমান আব্দাল ও অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম, এমজি মোহিতের নেতৃত্বে প্রতিবাদ ও কর্মী সমাবেশ করে। একই সময়ে শহরের ঈদগাহ এলাকা থেকে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক এনাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমএ মান্নানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়।

বিএনপি নেতা ডাঃ আহমেদুর রহমান আব্দাল ও এনামুল হক সেলিম জানান, জেলা বিএনপির কর্মী সমাবেশ সাধারণ সম্পাদকের অফিসে আহবান করায় আমরা কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমানকে বাধা দিয়ে জানিয়ে ছিলাম অন্য কোন স্থানে কর্মীসভার আয়োজন করার। কিন্তু আমান উল্লাহ আমান তিনি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিকে গউছের ব্যক্তিগত অফিসে আয়োজিত কর্মী সভায় যোগ দিলেন।

হবিগঞ্জে বিএনপি নেতা আমানের উপস্থিতি ৩টি গ্রুপের আলাদা কর্মসূচি পালন

ফেসবুকে আমরা