উড়ন্ত বিমানে ইঞ্জিন বিকল, জানালা ভে’ঙে বাইরে চলে গেল যাত্রীর মাথা; অল্পের জন্য প্রা’ণে বাঁচলেন

ডেস্ক রিপোর্ট::গ্রিস থেকে জার্মানির মেমিংগেনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রায়ানএয়ারের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজে ভয়াবহ এক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মাঝ আকাশে বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে এর ধ্বংসাবশেষ এসে আঘাত করে একটি জানালায়। এতে জানালাটি ক্ষতিগ্রস্ত হলে কেবিনের বায়ুচাপ দ্রুত কমে যায় এবং এক যাত্রীর মাথা ও কাঁধ জানালার বাইরে চলে যায়।

 

শুক্রবার স্থানীয় সময় সকাল ৫টা ৫৫ মিনিটে গ্রিসের থেসালোনিকির মেসিডোনিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, প্রথমে একটি বিকট শব্দ শোনা যায়। এরপরই কেবিনে অক্সিজেন মাস্ক নেমে আসে এবং যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

জানা গেছে, ৬১ বছর বয়সী এক সার্বিয়ান যাত্রীর কোমরে সিটবেল্ট বাঁধা থাকায় তিনি পুরোপুরি বাইরে ছিটকে পড়েননি। এ সময় তার স্ত্রীসহ আশপাশের কয়েকজন যাত্রী প্রায় পাঁচ মিনিট ধরে তাকে শক্ত করে ধরে রাখেন। তাদের সাহসিকতা ও দ্রুত পদক্ষেপেই ওই যাত্রীর প্রাণ রক্ষা পায়।

 

আরেক যাত্রী জানান, হঠাৎ টায়ার বিস্ফোরণের মতো শব্দ হওয়ার পর বিমানটি দ্রুত নিচে নামতে শুরু করে। এতে কেবিনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে অনেকেই ভেবেছিলেন, হয়তো জরুরি বহির্গমন দরজা খুলে গেছে।

 

ঘটনার পর বিমানটি নিরাপদে আবার থেসালোনিকি বিমানবন্দরে ফিরে আসে এবং স্বাভাবিকভাবে অবতরণ করে। রায়ানএয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানালার কাচ সরে যাওয়ার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি ফিরিয়ে আনা হয়। আহত এক যাত্রীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

পরে একই দিন সকাল ৯টা ৫৩ মিনিটে অন্য একটি বিমানে করে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়।

সূত্র: বাংলা ট্রিভিউন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা