-
- জাতীয়
- নবীগঞ্জে শান্তি সংঘ ব্লাড কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে র’ক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
- আপডেট টাইম : July, 10, 2026, 7:57 pm
- 7 বার
স্টাফ রিপোর্টার।। “আর দেব না ঝরে যেতে, র’ক্তের জন্য একটি প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানভিত্তিক সংগঠন শান্তি সংঘ ব্লাড কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং বিলাল মেডিকেল সেন্টার-এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে নবীগঞ্জ শহরের হাসপাতাল রোডস্থ বিলাল মেডিকেল সেন্টারের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সংগঠনের তথ্যমতে, এটি তাদের ৭৮তম রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। কর্মসূচিতে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, রক্তদানে জনসচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং জরুরি মুহূর্তে রক্তদাতাদের সহজে খুঁজে পাওয়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচি পরিদর্শন করেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার ও নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ইকবাল হোসেন তালুকদার, বিলাল মেডিকেল সেন্টারের প্রোপ্রাইটর বিলাল আহমেদ, রবিন আহমেদ সেজু, শান্তি সংঘ ব্লাড কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কে এম আবু কাওছার, সুমা আক্তার, হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল ইসলাম সাকিব, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, প্রচার সম্পাদক মোহাম্মদ পলাশ, ছাত্রদল নেতা তানজিম আহমেদ, মিথুন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত অতিথিরা মানবসেবামূলক এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply