নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বরাকনগর এলাকায় একটি অটোরিকশা (টমটম/মিশুক) থেকে ব্যাটারি চু’রি করতে গিয়ে বি’দ্যুৎস্পৃ’ষ্ট হয়ে শোয়েব মিয়া নামে এক যুবকের মৃ’ত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাতে নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কের বরাকনগর এলাকার শাহজালাল অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শোয়েব মিয়া ওই অটো রাইস মিলে রাখা একটি টমটমের ব্যাটারি চু’রির চেষ্টা করেন। এ সময় তিনি বি’দ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহ’ত হন। পরে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply