আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের সং’ঘর্ষ

ডেস্ক রিপোর্ট ::
হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সং’ঘ’র্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহ’ত হয়েছেন।

 
বুধবার (৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সং’ঘর্ষে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল ২–০ গোলে পরাজিত হওয়ার পর ধারাভাষ্যকারের মাইকে দেওয়া একটি ঘোষণাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উ’ত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত করা হয়।

 
তবে পরদিন বুধবার দুপুরে পূর্বের ঘটনার জের ধরে দুই পক্ষ আবারও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অ’স্ত্রশ’স্ত্র নিয়ে সং’ঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষ। এতে নারী-পুরুষসহ অর্ধশতাধিক ব্যক্তি আ’হ’ত হন। গুরুতর আ’হত’দের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আ’শ’ঙ্কাজনক হওয়ায় তাদের সিলেটে প্রেরণ করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা