ডেস্ক নিউজ::দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৭ আগস্ট) ভোরে সুলাওয়েসি দ্বীপে রিখটার স্কেলে ৬ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনবিপি) জানিয়েছে, এতে অন্তত ২৯ জন আহত হয়েছেন, যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় নিয়মিত ভূমিকম্প, অগ্নুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে।
Leave a Reply