স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবীগঞ্জের গীতা স্কুলের ধর্মীয় শিক্ষক সঞ্জয় দাশের একমাত্র ছেলে শুভ দাশ (৩০) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুভ দাশ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার একটি প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন। শনিবার (১১ জুলাই) ভোর প্রায় ৪টার দিকে তার বাবা সঞ্জয় দাশের কাছে ফোনে খবর আসে যে, শুভ দাশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুভ দাশ নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামের বাসিন্দা। তিনি পরিবারের সঙ্গে নবীগঞ্জ শহরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
বিস্তারিত আসছে…
Leave a Reply