-
- জাতীয়
- নবীগঞ্জে অবৈধ ক্লিনিকে মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড
- আপডেট টাইম : September, 16, 2025, 7:40 pm
- 80 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা ::নবীগঞ্জ উপজেলার ওসমানী রোড এলাকায় অবস্থিত মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ নামের একটি প্রতিষ্ঠানকে বৈধ কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রতিষ্ঠানটির কোনো বৈধ অনুমোদন না পাওয়ায় কর্ণধার মিজান মিয়াকে আটক করা হয়। তিনি ওসমানী রোড এলাকার বাসিন্দা ইছাব উদ্দিনের পুত্র।
ভ্রাম্যমাণ আদালত তাকে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অধ্যাদেশ ১৯৮২ -এর ১৩ ধারা অনুযায়ী ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন,
বৈধ অনুমোদন ও নিবন্ধন ছাড়াই যারা স্বাস্থ্যসেবা দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply