নবীগঞ্জে ধ’র্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রে’ফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার  দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ধর্ষণের চেষ্টার মামলার অভিযুক্ত উপজেলার দুর্গাপুর গ্রামেরসমর উদ্দিনের পুত্র  সোহেল মিয়াকে – দুর্গাপুর নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই জয়ন্ত কুমার রায় তালুকদার।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। শিশুর নিরাপত্তা ও আইনি সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা