শুক্রবার (১৫ আগস্ট) পরিচালিত অভিযানে পানিউমদা বাজারের কুরশা গ্রামের কাজী মহসিন এর পুত্র কাজী দেলোয়ার আহমেদ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় এ জরিমানা করা হয়।
অভিযোগ রয়েছে, কাজী দেলোয়ার আহমেদ এমবিবিএস পাস ও চিকিৎসক হিসেবে নিবন্ধন না থাকা সত্ত্বেও নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করছিলেন।
পাশাপাশি নামের সঙ্গে অতিরিক্ত ও মিথ্যা পেশাগত যোগ্যতা ব্যবহার, চিকিৎসা সেবায় মেডিক্যাল বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজকৃত ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার বিষয়ও অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। অভিযানে নবীগঞ্জ থানার একটি টিম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদ সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও আইনবহির্ভূতভাবে চিকিৎসাসেবা প্রদানকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে। চিকিৎসাসেবার নামে কেউ যাতে প্রতারণা বা অনিয়ম করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
Leave a Reply