নবীগঞ্জে রিক্সা গ্যারেজে অ’গ্নিকাণ্ড।।

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :নবীগঞ্জ ওসমানী রোডে অবস্থিত সুমন ড্রেটার্স অটোরিকশা গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৩টি ব্যাটারিচালিত অটোরিকশা এবং নতুন-পুরাতন শতাধিক ব্যাটারি পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ১০ টায়  হঠাৎ গ্যারেজে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় গ্যারেজের ভেতরে থাকা অটোরিকশা ও ব্যাটারিগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই গ্যারেজের অধিকাংশ মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, অটোরিকশা চালিয়েই তাদের সংসার চলতো। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন। অনেকেই কান্নাজড়িত কণ্ঠে বলেন, জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে তারা এখন পথে বসার উপক্রম হয়েছেন।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা