নবীগঞ্জে সা’জাপ্রাপ্ত আ’সামি সুরঞ্জন গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দ্বীঘর ব্রাহ্মণগ্রামের বাসিন্দা সুশীল সূত্রধরের ছেলে সুরঞ্জন সূত্রধরকে চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোনায়েম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আদালত দুইটি পৃথক দায়রা মামলায় সুরঞ্জন সূত্রধরকে মোট ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১৭ লাখ ৯৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা